Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - whtnews2015@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিংমল বন্ধ


নিজস্ব প্রতিবেদক,
জাতীয় ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে গত  ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ রাখা হবে।

এদিকে নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত ছুটির ঘোষণাও দেওয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকবে।

নির্বাচন ঘিরে এই সিদ্ধান্ত কার্যকর হলে টানা কয়েকদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।


No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.